মাটির দেহ গজলের লিরিক্স | গীতিকার, কন্ঠ ও সুর – আবু উবায়দা

মাটির দেহ গজলের লিরিক্স | গীতিকার, কন্ঠ ও সুর – আবু উবায়দা

ইসলামী সঙ্গীত – মাটিরে দেহ
গীতিকার, কন্ঠ ও সুর – আবু উবায়দা

মাটির দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে (২)
এই রূপ লাবণ্য ধন ও দৌলত
রূপ লাবণ্য ধন ও দৌলত
কি লাভ হবে তা দিয়ে।
মাটির দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে (২)

মা বাবা ভাই বোন কি আত্মীয় -স্বজন
দেখো তোমার পূর্বের আছে কজন
তাদেরও ছিলো শক্তি বা বাহাদুরী
কোথায় গেলো সে সকল আয়োজন।
এমনি করে যাবে চলে
এমনি করে যাবে চলে
রবে না কেহ ডানে বায়ে।
মাটির দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে (২)

নাফরমানির সব কটা দরজাতে
কড়া নেড়েছো মন চাহি অজুহাতে
মন্দকাজে সবার আগে ছিলে তুমি
খোদার ডর ভয় ছিলো না তোমার দিলে।
এমন জীবন হইলে মরণ
এমন জীবন হইলে মরণ
পুড়বে কব রে গিয়ে।
মাটির দেহ মাটি খাবে
কিসের বড়াই তা নিয়ে (২)

সরাসরি আবু উবায়দা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখুন – 

Related Articles

Leave a Reply