কালেমা নসিবে মোর দিও লিরিক্স | Kalima Nosibe Mor Dio | Mahfuzul Alam | কলরব

কালেমা নসিবে মোর দিও লিরিক্স | Kalima Nosibe Mor Dio | Mahfuzul Alam | কলরব

গজল – কালেমা নসিবে মোর দিও
কথা ও সুর – আহমদ আব্দুল্লাহ
শিল্পী – মাহফুজ আলম (রহঃ)
রেকর্ড লেবেল – হলি টিউন স্টুডিও
পাবলিশ – মাহফুজ আলম (ইউটিউব চ্যানেল)

ডেকে নিবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও
হায়াতের দিন ফুরালে
খাতেমা ঈমান মোরে দিও
খাতেমা ঈমান মোরে দিও
ও আল্লাহ………আল্লাহ
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও

তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে (২)
পরিণতি হবে কি
চলে গেলে দম
মালাকুল মউত আমার আসবে যখন
তখন তোমার রহমের হাত বাড়িও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও

দুহাতে কেড়েছি হক কতো মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের (২)
মানিনিতো তোমারে
থেকেছি বিমুখ
জবাবের ভয় বুকে কাঁপে ধুক ধুক
দয়াল মাবুদ মরনে কৃপা রাখিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও

 

কালেমা নসিবে মোর দিও সরাসরি মাহফুজ আলম (ইউটিউব চ্যানেল) থেকে

আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow US – Halaltune.com | Facebook 

Please Subscribe US – Halal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply