এবার রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জুতা কারখানায় আগুন

এবার রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জুতা কারখানায় আগুন

রাজধানীর বছিলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বছিলার আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতার কারখানায় এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাড়ে ১০টার পর নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে এলে পরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

 

Related Articles

Leave a Reply