Skip to content
Tumi Muhamad Rasul Lyric | Bangla Islamic song | ২০২৫ সালের পাগল করা ইসলামিক গজল
Home - গজল লিরিক্স - Tumi Muhamad Rasul Lyric | Bangla Islamic song | ২০২৫ সালের পাগল করা ইসলামিক গজল
গজল: তুমি মোহাম্মদ রাসুল
কথাঃ শহিদুল ইসলাম
সুরঃ রুহুল আমিন
শিল্পীঃ মাহফুজুর রহমান ও আব্দুর রহমান
প্রযোজনাঃ টিউন হাট
তুমি মোহাম্মদ রাসুল গো
তুমি মোহাম্মদ রাসুল।
তুমি মোহাম্মদ রাসুল গো
তুমি মোহাম্মদ রাসুল।
তোমার প্রেমে আমার এ মন
হয়েছে ব্যাকুল।
তুমি মোহাম্মদ রাসুল গো
তুমি মোহাম্মদ রাসুল। [২]
শান্তি-সুখের পরশ নিয়ে
করলে আগমন,
সেই খুশিতে উঠল মেতে
সুখে এ ভুবন। [২]
তোমার নামে দুরুদ পড়ে,
তোমার নামে দুরুদ পড়ে
বিশ্ব মানবকুল।
তুমি মোহাম্মদ রাসুল গো
তুমি মোহাম্মদ রাসুল। [২]
আলোর পথের দিশা তুমি,
ভাঙলে হাজার ভুল।
তুমি আমার প্রিয় নবী,
মুহাম্মদ রাসুল। [২]
দূর মদিনার বুকে ফোটা,
দূর মদিনার বুকে ফোটা
তুমি সে রাসুল।
তুমি মোহাম্মদ রাসুল গো
তুমি মোহাম্মদ রাসুল। [৩]

বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। জাজাকাল্লাহ
গজলটি সরাসরি উপভোগ করুন Tune Hut এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে